কাইজেন

জীবন বদলে দেয়ার জাপানী পদ্ধতি

by সারাহ হার্ভে

কপি বেছে নিন
90৳
Only 1 left
Qty
Wishlist
Share

সারাহ হার্ভের 'কাইজেন' বইটি জানিয়ে দেয়, অল্প কয়েকটি নিয়ম মেনে চললেই স্বাস্থ্য, অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শুধু ব্যক্তিগত জীবনেই নয়, মনস্তাত্ত্বিক, সামাজিক ও ব্যবসায়িক সাফল্যও অর্জন করা যাবে। প্রশ্ন হলো, কীভাবে? এর উত্তর খুঁজতে চোখ ফেরাতে হবে জাপানের দিকে। প্রযুক্তি আর উন্নত জীবনযাত্রার দেশটিতে মানুষের গড় আয়ু ৮৫ বছরের বেশি। ফুটবল বিশ্বকাপের পর মাঠ পরিষ্কার করে বেরিয়ে যাওয়া সেই দর্শকদের কথাই মনে পড়ে যায়, যারা ছিল জাপানেরই নাগরিক।

জাপানের সেই গোপন দর্শনই হলো কাইজেন। জাপানি ভাষায় যার অর্থ ভালো পরিবর্তন বা উন্নয়ন। এই দর্শনের মূল কথা হলো, বড় কোনো পদক্ষেপ নয়, বরং ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই সাফল্যের পথ খোলা যায়। খারাপ অভ্যাস ত্যাগ আর ভালো অভ্যাস গ্রহণের অনুপ্রেরণা দেয় এটি। লেখক তার জাপানে কাটানো সময়ে এই দর্শন অনুশীলন শুরু করেন, যা তার জীবনেই নিয়ে আসে আমূল পরিবর্তন। জটিল জীবনে ছোট পদক্ষেপের গুরুত্ব, নতুনত্ব গ্রহণের কৌশল, খারাপ অভ্যাস ত্যাগের উপায়, এই বই পড়লেই মিলবে সেই যাদুকরী মন্ত্র। যা পাঠককে পথ দেখাবে, মুগ্ধ করবে, আর নতুন করে বাঁচার প্রেরণা জোগাবে।

অনুবাদক:শেহজাদ আমান
প্রকাশনী:আমির বুক হাউজ
সংস্করণ:2023
কভার:paperback
ভাষা:bangla
ISBN:9789849805182
পৃষ্ঠা সংখ্যা:168
ট্যাগ:অনুবাদ বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all