Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আহমদ নুসাইবা নাওয়ার ও আরিফার রহস্য-রোমাঞ্চ উপন্যাস 'আরকেন টাইম'-এর সূত্রপাত ১৯৮৯ সালে, কানাডার টরন্টো শহরে। সেখানে একে একে নিখোঁজ হতে থাকে বহু মানুষ। রহস্যের জালে জড়িয়ে পড়ে তিন কিশোর বন্ধু আরসা, এভারেট ও সানসা।
এভারেট আবিষ্কার করে একটি পুরোনো ঘড়ি, যা দিয়ে সময় ভ্রমণ সম্ভব। সেই ঘড়ির সাহায্যেই সে নিখোঁজদের রহস্যের গভীরে প্রবেশ করে এবং জানতে পারে ভয়ংকর এক অন্ধকার সত্য। সামনে দেখতে পায় বিপদের ছায়া। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে বাঁচাতে পরিকল্পনা সাজায় সে। আরসাকে একটি চিঠি লিখে রেখে যায় এভারেট। প্রশ্ন থেকে যায়, সে কোথায়?
তীক্ষ্ণ কৌতূহল আর অপ্রত্যাশিত মোড়ে ভরা এই কিশোর উপন্যাস পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখে। সময় ভ্রমণ আর বন্ধুত্বের টানাপোড়েন মিলে তৈরি হয়েছে এক গভীর রহস্যের গল্প।
| প্রকাশনী | : | রুশদা প্রকাশ |
| সংস্করণ | : | 1st 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |