মিডলমার্চ

ভিক্টোরিয়ান যুগের উপন্যাস

by জর্জ ইলিয়ট

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

140৳180৳Save 40৳ (22%)
Qty
Wishlist
Share

জর্জ ইলিয়ট ছদ্মনামে লেখা মেরি অ্যান ইভান্সের 'মিডলমার্চ' প্রথম প্রকাশিত হয় ১৮৭১-৭২ সালে আটটি খণ্ডে। লেখিকা ১৮২৯ থেকে ১৮৩২ সালের মধ্যে একটি শহরের মানুষের সুখ-দুঃখ, রাজনৈতিক পরিবর্তন ও জীবনযাত্রাকে অত্যন্ত নিবিড়ভাবে চিত্রিত করেছেন। নারীর মর্যাদা, বিবাহ, আদর্শের সংঘাত, ধর্ম ও শিক্ষা নিয়ে এই ভিক্টোরিয়ান উপন্যাসটি তৎকালীন নারী লেখকদের সম্পর্কে প্রচলিত ধারণা ভেঙে দিয়েছিল। ভার্জিনিয়া উলফ এই উপন্যাসটিকে পরিণত মনের পাঠকের জন্য লেখা সেরা ইংরেজি উপন্যাসগুলোর একটি হিসেবে প্রশংসা করেছেন।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ডরোথি ব্রুক, একজন উনিশ বছরের এতিম ও অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। সে তার বাবার বয়সী পণ্ডিত এডওয়ার্ড ক্যাসাবনকে বিয়ে করে, মূলত তার মহান গবেষণাকর্মের প্রতি আকৃষ্ট হয়ে। কিন্তু ক্যাসাবন তাকে সেক্রেটারি হিসেবে ব্যবহার করেন এবং তার আদর্শবাদী চিন্তাকে হিংসা করতে শুরু করেন। ডরোথির কাজিন উইল লেডিসল-এর সাথে বন্ধুত্বে ক্যাসাবন সন্দেহ পোষণ করেন। মৃত্যুর আগে তিনি ডরোথির কাছ থেকে শপথ চান যেন সে উইলের সাথে যোগাযোগ না রাখে। তবে ক্যাসাবনের মৃত্যুর পর জানা যায়, তিনি উইলে ডরোথির সম্পত্তি পাওয়ার শর্ত হিসেবে লেডিসলকে বিয়ে না করার কথা লিখে রেখেছিলেন। প্রথমে দুর্নামের ভয়ে দূরে থাকলেও ডরোথি ও লেডিসল প্রকৃতই প্রেমে পড়েন এবং বিয়ে করেন।

এদিকে তরুণ ডাক্তার টারটিয়াস লিডগেটের গল্প শুরু হয়। গবেষণায় উৎসাহী লিডগেট মিডলমার্চে এসে রোজামন্ড ভিন্সিকে বিয়ে করেন। রোজামন্ড ভেবেছিলেন মেধাবী ও উচ্চবংশীয় লিডগেট ধনী হবেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন গরিব পরিবারের সন্তান। রোজামন্ডের জ্ঞানের প্রতি আগ্রহ নেই, আর লিডগেট এতটাই গবেষণামগ্ন যে রোজামন্ডের মনে হতো তিনি আসলে তার গবেষণাকেই বিয়ে করেছেন।

অনুবাদক:জুবায়ের শিকদার
প্রকাশনী:রুশদা প্রকাশ
সংস্করণ:১ম প্রকাশ, ২০২২
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849642640
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all