স্টপ ওভারথিংকিং
মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে নতুন অভ্যাস গড়ে তুলে নিজের মনকে নিয়ন্ত্রণ করুণ, ভয়কে জয় করুন উদ্দীপনা ধরে রাখুন, আর বর্তমানে মনযোগ দিন
by হারলি হানটার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অতিচিন্তা বা দুঃশ্চিন্তা আজকাল অনেকের জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, অথচ এই চিন্তা কোনো সমস্যার সমাধান তো দেয়ই না, বরং নষ্ট করে দেয় বর্তমানের সুন্দর ও স্বাভাবিক জীবনযাত্রাকে। হারলি হানটারের 'স্টপ ওভারথিংকিং' বইটি দেখিয়ে দেবে, কীভাবে চিন্তার এই বেড়াজাল থেকে বেরিয়ে আসা যায়। নেতিবাচক চিন্তার ধারা কাটিয়ে চাপ কমানো আর চিন্তামুক্ত জীবনযাপনের উপায় নিয়েই এই বই। বর্তমানে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে, আর মন থেকে দূর করতে হবে এমন সব বিষয় যা কোনো কাজে আসে না, কখনো আসবেও না। নিজের তৈরি এই কারাগার থেকে বেরিয়ে আসার দিকনির্দেশিকা হিসেবে বইটি কাজ করবে পাঠকের। অতিচিন্তার কারণ, এর ধরন, আর তা থেকে মুক্তির বিস্তারিত কৌশল—সবই সুন্দরভাবে আলোচিত হয়েছে এতে। মস্তিষ্কের পুনর্গঠন, চিন্তার স্রোত নিয়ন্ত্রণ আর মানসিক অভ্যাস বদলাতে সাহায্য করবে বইটির পরীক্ষিত কৌশলগুলো। নিজেকে নিয়ে ভাবনার আমূল পরিবর্তন আর অতিচিন্তার প্রবাহ থামিয়ে দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতিগুলো নিঃসন্দেহে ফলপ্রসূ হবে পাঠকের জন্য।
| অনুবাদক | : | শেহজাদ আমান |
| প্রকাশনী | : | রুশদা প্রকাশ |
| সংস্করণ | : | 3rd Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849711223 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |