আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা

বাংলা ভাষায় প্রথম মৌলিক ও পূর্ণাঙ্গ উম্মুল মুমিনিন সিরিজ

by জুনায়েদ আহনাফ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

245৳350৳Save 105৳ (30%)
Qty
Wishlist
Share

জুনায়েদ আহনাফের 'আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা' বইটি পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনচরিত। কুরআন, হাদিস, ফিকহ, তাফসিরসহ ইলমে ওহির প্রতিটি শাখায় তাঁর গভীর পাণ্ডিত্য ছিল। স্বভাব-গুণ, ধর্ম-কর্ম ও অনুপম চরিত্রের ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য।

নবিজির প্রিয়তমা আয়েশার জীবনে রয়েছে ঐশী পাঠ গ্রহণের অনুপ্রেরণা। বর-বধূর প্রেম-প্রণয়ে সুখী-সমৃদ্ধ জীবন গঠনের অমূল্য সবক, শ্বশুরালয় ও নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশনা, স্বামী-সতীন ও ঘর-সংসার সামলানোর শিক্ষা, মুসলিম জাহান পরিচালনায় নারী পরামর্শকের ভূমিকা, এবং উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার সংগ্রামী প্রয়াস, সবকিছুই এই বইয়ে স্থান পেয়েছে।

গল্পময় উপস্থাপনায় লেখা বইটি পাঠককে নবিপ্রেমের গভীর ধ্যানে হারিয়ে যাওয়ার সুযোগ দেবে। ইতিহাসের এই প্রাঞ্জল বর্ণনা সুখপাঠ্যের দারুণ অনুভূতি তৈরি করবে।

প্রকাশনী:পড় প্রকাশ
সংস্করণ:1st Published, 2024
কভার:paperback
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:256
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all