মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা
বাংলা ভাষায় প্রথম, মৌলিক ও পূর্ণাঙ্গ উম্মুল মুমিনিন সিরিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালিম আব্দুল্লাহর 'মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা' নবিজির জীবনের এক অনন্য অধ্যায় তুলে ধরেছে। মিসরের সম্রাট মুকাওকিস উপহার হিসেবে পাঠানো মারিয়া ছিলেন নবিজির সেই স্ত্রী, যাঁকে মহর ছাড়াই গ্রহণ করা হয়েছিল। তাঁর গর্ভেই জন্ম নেয় নবিজির পুত্র ইবরাহিম। নবিজির সন্তান জন্মেছিল কেবল খাদিজা ও মারিয়ার গর্ভেই, যা এই বইয়ের আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক।
মারিয়া কীভাবে মহরবিহীন স্ত্রী হলেন, তিনি কি দাসী ছিলেন নাকি স্বাধীন নারী, সুরাইয়া স্ত্রী কারা, এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন লেখক। পবিত্র জীবনচরিতের এই বিস্ময়কর অধ্যায়টি সিরাতের জ্ঞানকে সমৃদ্ধ করতে চাওয়া পাঠকদের জন্য অপরিহার্য। বিশুদ্ধ বর্ণনার আলোকে রচিত বইটি নবিজির দাম্পত্যজীবনের ভিন্নমাত্রিক এই ঘটনা সম্পর্কে জানার একটি নির্ভরযোগ্য মাধ্যম।
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |