Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
যোবায়ের নাজাতের 'উম্মুল মুমিনিন : হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা' উমর ইবনুল খাত্তাবের কন্যা হাফসার জীবনকাহিনি নিয়ে রচিত। মাত্র বিশ বছর বয়সে বিধবা হওয়া হাফসা আল্লাহর রহমতে নবিজির স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। নবিজির সংসার ছিল সুখ-দুঃখ, মান-অভিমান, পাওয়া-না-পাওয়ার এক বাস্তব চিত্র, যেখানে কীভাবে আল্লাহ ও তাঁর রাসুলের প্রিয় হয়ে থাকা যায় তা দেখানো হয়েছে।
এই বইয়ে নবিজির জীবনের বিয়ে, তালাক, হিল্লে বিয়ে, বিধবা বিয়ে এবং সমাজের নানা অসংগতি নিয়ে আলোচনা করা হয়েছে। উম্মাহাতুল মুমিনিনদের আচার-আচরণ ও যাপিত জীবন কীভাবে আমাদের জন্য অনুকরণীয়, তা সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন লেখক। হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনী ও সিরাতে রাসুলের খুঁটিনাটি বিষয় জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি অত্যন্ত মূল্যবান।
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, December 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 142 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |