রায়হানা বিনতে শামউন ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহা
বাংলা ভাষায় প্রথম, মৌলিক ও পূর্ণাঙ্গ উম্মুল মুমিনিন সিরিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এনামুল করীম ইমামের 'রায়হানা বিনতে শামউন ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহা' ইসলামের ইতিহাসের এক জটিল ও নাটকীয় অধ্যায় উন্মোচন করে। মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইহুদিদের ষড়যন্ত্র ও বনু কুরাইজা গোত্রের সাথে যুদ্ধের ঘটনা এই বইয়ের পটভূমি। যুদ্ধে পরাজিত হয়ে বন্দি হওয়া রায়হানা দাসী হিসেবে নবিজির ঘরে আসেন এবং পরে ইসলাম গ্রহণ করে নবিজির স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন।
তবে নবিজির সাথে তাঁর সংসার ছিল অত্যন্ত ঘটনাবহুল। বাসর গ্রহণে অস্বীকৃতি, তালাক, এবং তাঁর বিয়ে-তালাক নিয়ে মতভেদপূর্ণ তথ্য বইটিকে করেছে আরও রহস্যময়। নবিজীবনের বৈচিত্র্যময় বিয়ে, সংসার ও রাষ্ট্রপরিচালনার অনালোচিত দিকগুলো জানতে সিরাতের গভীর জ্ঞানে আগ্রহী পাঠকদের জন্য এই বই একটি মূল্যবান সংযোজন। গল্পভাষ্যে রচিত বইটি পাঠকের জ্ঞানের পরিধি বাড়িয়ে দেবে।
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 175 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |