উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা
বাংলা ভাষায় প্রথম, মৌলিক ও পূর্ণাঙ্গ উম্মুল মুমিনিন সিরিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ আবদুস সালামের 'উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা' বইটি নবিপত্নী উম্মে হাবিবার বিস্ময়কর জীবনকাহিনি তুলে ধরেছে। প্রায় পনেরো বছর পর পিতা আবু সুফিয়ানের সাথে তাঁর সাক্ষাৎ, আর সেই সাক্ষাতে মেয়ের কাছে অপমানিত হওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। মেয়ের ঘরে এসে বিছানায় বসতে চাইলেন আবু সুফিয়ান, কিন্তু উম্মে হাবিবা দ্রুত বিছানা গুটিয়ে বললেন, এই বিছানা আপনার জন্য না, এটি দোজাহানের সরদার আল্লাহর রাসুলের বিছানা। আপনি তো মুশরিক, অপবিত্র ও নাপাক!
নবিজির প্রতি ঈমান, ভালোবাসা ও শ্রদ্ধার এই বিস্ময়কর উদাহরণ সৃষ্টি করেছিলেন উম্মে হাবিবা। শত্রুতা, নিপীড়ন, আত্মত্যাগ, হিজরত ও নানান সংকটের মাঝে ঘরসংসার করার রোমাঞ্চকর জীবনকাহিনি তাঁর। তাঁর জীবনালোচনার সঙ্গে মিশে আছে একটি কুফরি সমাজ ঈমানি আলোকধারায় আলোকিত হওয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস।
এতে উঠে এসেছে একজন মুমিনের সামগ্রিক জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ অনেক বার্তা ও ঈমানি চেতনার প্রায়োগিক শিক্ষা। গ্রহণযোগ্য সূত্রে মুগ্ধকর বাক্য বুননে গল্পভাষ্যে লেখা এই জীবনচরিত পাঠকের ঈমান জাগিয়ে তুলবে।
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |