খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা
বাংলা ভাষায় প্রথম মৌলিক ও পূর্ণাঙ্গ উম্মুল মুমিনিন সিরিজ
by সাদিক ফারহান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাদিক ফারহানের 'খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা' বইটি উম্মুল মুমিনিন খাদিজার জীবনকাহিনি নিয়ে রচিত। মহানবির জীবন-সংগ্রামের একান্ত সহচর ছিলেন তিনি। ভালোবাসা, সংগ্রাম, আত্মত্যাগ আর দুনিয়ার জীবনকে তুচ্ছ করার এক রোমাঞ্চকর জীবনকাহিনি রচনা করে গেছেন। জাহিলিযুগে বংশমর্যাদা, ব্যবসা-বাণিজ্য, অর্থসম্পদ ও উত্তম আখলাকে সবচেয়ে প্রভাবশালী ছিলেন; কিন্তু মহান চরিত্রের অধিকারী ও নবুয়তের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির কাছে নিজের সবকিছু সঁপে দিয়েছেন।
তাঁর প্রতি প্রেরিত হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে সালাম, জিবরিলের পক্ষ থেকে সালাম, কিয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মাহর পক্ষ থেকে সালাম। জাহিলিয়াতের সমাজব্যবস্থা, মহানবির হেরা গুহার সাধনা, নবুয়তের সুসংবাদ, পুরো দুনিয়াকে প্রকম্পিত করা এক ইলাহের আহ্বান, জাহিলিয়াতের সঙ্গে ইসলামের সংঘাত, শারীরিক ও মানসিক নির্যাতন, বন্দিজীবন, দ্বীনের জন্য নিজের সর্বস্ব বিলীন, কুরআন নাজিল, ইসলামের সূচনা ও নতুন পৃথিবী গড়ার সংগ্রাম-সাধনার বিস্তারিত উঠে এসেছে তাঁর জীবন-রচনায়।
গল্পভাষ্যের ব্যতিক্রমী শৈলীতে রচিত এই বইয়ের পাঠ সাবলীলতা পাঠককে আনন্দিত করবে। শব্দের হৃদয়গ্রাহী বুনন নতুন পৃথিবী গড়ার সংগ্রাম-সাধনায় পাঠককে আত্মত্যাগে প্রত্যয়ী করে তুলবে।
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।