উম্মুল মুমিনিন সাওদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা - সাওদা
সংসার সুখের হয় রমণীয় গুণে’ এই প্রবাদবাক্যের বাস্তব প্রতিবিম্ব ছিলেন উম্মুল মুমিমিন সাওদা।
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাকিল মাহমুদ ও ইফতেখার জামিলের 'উম্মুল মুমিনিন সাওদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা - সাওদা' বইটি ইসলামের ইতিহাসের এক অনন্য নারীর জীবনকথা। দুঃখবেদনার অন্ত নেই, কখনও গালি খেতে হয়, কখনও শারীরিক আঘাত, চারদিক থেকে মেরে ফেলার হুমকি। অন্যদিকে সর্বকাজের সহযোগী স্ত্রী মারা গেলেন, রাজনৈতিকভাবে নিরাপত্তা প্রদানকারী চাচাকেও হারিয়ে ফেললেন। ভীষণ একাকিত্ব ও অসহায়ত্ব যেন তাঁকে গিলে ফেলছে। ঠিক সেই কঠিন সময়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন অসাধারণ গুণবতী এক বিধবা।
রূপগুণে আকর্ষণীয় সাওদা বিনতে জামআ ছিলেন স্বামীর আনুগত্য, সন্তান লালনপালন, রান্নাবান্না ও সাংসারিক কাজেও অনন্য। ইমানের আলোয় তাঁর হৃদয় ছিল উজ্জ্বল সরলতায় উদ্ভাসিত। ইসলামের সূচনাকালেই ইমান গ্রহণ করেন এবং একপর্যায়ে নবিজির স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। 'সংসার সুখের হয় রমণীয় গুণে' এই প্রবাদবাক্যের বাস্তব প্রতিবিম্ব ছিলেন তিনি।
নিজের সর্বস্ব দিয়ে স্বামীকে ভালোবাসার অনন্য নজির স্থাপন করে তিনি পৃথিবীর সকল নারীর অনুসরণীয় আদর্শ হয়ে থাকবেন। তাঁকে জানতে এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিতে বইটি পাঠকের জন্য একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |