বাগদাদ, ইতিহাসের এক গৌরবময় নগরী, যেখানে ইসলামি জ্ঞানচর্চার উৎকর্ষের স্বর্ণযুগে খলিফা ছিলেন মামুনুর রশিদ। আল্লামা শিবলী নোমানী রচিত 'ইতিহাসের দর্পণে খলিফা আল মামুন' গ্রন্থে তুলে ধরা হয়েছে এই খলিফার জীবন ও শাসনামলের নানা দিক। তিনি নিজে ছিলেন একজন ফকিহ, মুহাদ্দিস ও প্রাজ্ঞ ব্যক্তি, যিনি বহু আলেমকে তর্কযুদ্ধে পরাজিত করেছেন। কিন্তু ক্ষমতার মোহ তাকে এমন কিছু কাজ করিয়েছিল যা ইসলামি ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত।
লেখক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মামুনুর রশিদের ভালো ও মন্দ উভয় দিকই বিশ্লেষণ করেছেন। তার প্রশংসা করেছেন যথাস্থানে, আর সমালোচনার স্থলেও সমালোচনা করতে ছাড়েননি। এই গ্রন্থটি পড়ে পাঠক নিজেই মামুনুর রশিদের চরিত্র ও কর্মকাণ্ড সম্পর্কে একটি ন্যায়সঙ্গত বিচার করতে সক্ষম হবেন। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি অপরিহার্য।
| অনুবাদক | : | মাহদি হাসান |
| প্রকাশনী | : | পড় প্রকাশ |
| সংস্করণ | : | ২য় প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843471482 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।