কুরআনকে ধারণ করার গল্প
ওমর সুলেইমানের পিপলস অব দ্য কুরআন শীর্ষক লেকচার সিরিজ অবলম্বনে।
by ওমর সুলেইমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ওমর সুলেইমানের ‘কুরআনকে ধারণ করার গল্প’ বইটিতে মোট ত্রিশটি বাছাই করা কাহিনি স্থান পেয়েছে। প্রতিটি অধ্যায়ে সাহাবি, তাবেয়ী কিংবা তাবে-তাবেয়ী এবং ইসলামের খ্যাতনামা মুজাদ্দিদ ও মুহাদ্দিসদের জীবন থেকে পাঠ তুলে ধরা হয়েছে। তাঁরা কীভাবে কুরআন তিলাওয়াত করতেন, কুরআনকে অন্তরে ধারণ করতেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশনা প্রয়োগ করতেন, সেই বাস্তব চিত্রই উঠে এসেছে এখানে।
গল্পের আকারে সাজানো হওয়ায় বইটি পাঠকের জন্য সহজপাঠ্য এবং উপভোগ্য। ভেতরের বর্ণনাগুলো মনে প্রশান্তি আনে, সেই সঙ্গে কুরআনকে নতুনভাবে জানার প্রেরণাও জোগায়। বর্তমান সময়ে আমরা কুরআন থেকে বহু দূরে সরে গেছি; অথচ জীবনের সব সমস্যার সমাধান এই মহাগ্রন্থেই রয়েছে। পুর্বসূরীদের সাফল্য দেখে আমরা উপলব্ধি করতে পারি, কুরআনকে ধারণ করেই তাঁরা দুনিয়া ও আখিরাত দুই জগতেই কল্যাণ নিশ্চিত করেছিলেন। যারা কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চান, এই বই তাদের পথ দেখাবে।
| অনুবাদক | : | আলী আহমাদ মাবরুর |
| প্রকাশনী | : | মুসলিম ভিলেজ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849542926 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 126 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |