ইসলামকে বুঝতে
আই. এ. ইবরাহীমের 'ইসলামকে বুঝতে' একটি সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ ইসলামী নির্দেশিকা, যা বিশেষত অমুসলিম পাঠকদের জন্য রচিত। বইটিতে ইসলাম ও পবিত্র কোরআন সম্পর্কে মৌলিক ধারণা সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ অধ্যাপক ও শিক্ষিত ব্যক্তিদের দ্বারা পর্যালোচিত ও সম্পাদিত এই গ্রন্থটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ইসলামের চিরন্তন মুজিযা যুক্তি-প্রমাণসহ বর্ণনা করেছে।
গ্রন্থটিতে ব্যক্তি ও সমাজ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি আলোকপাত করা হয়েছে। পাশাপাশি ইসলামি শরীয়ত অনুসরণকারীরা কী কী উপকার পেতে পারে এবং কোন কোন আহকাম পালনীয় তা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তথ্য, রেফারেন্স, গ্রন্থপঞ্জি ও চিত্রাবলী সমৃদ্ধ এই বইটি পড়তে সহজ এবং বোধগম্য।
বইটি ৪৫টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অমুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআনের অর্থানুবাদ উপহার দেওয়ার পরপরই এই কিতাবটি উপহার হিসেবে দেওয়া উচিত। ইসলামের পরিচিতি জানতে আগ্রহী যে কারো জন্য এটি একটি আদর্শ সহায়িকা।
| অনুবাদক | : | আহমাদ রিফআত |
| প্রকাশনী | : | মুসলিম ভিলেজ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৮ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843469953 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 116 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।