শামায়েলে তিরমিযি
রাসূলুল্লাহ সা.-এর দৈহিক গঠন-প্রকৃতি ও জীবন-চরিত নিয়ে লিখা পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)-এর 'শামায়েলে তিরমিযি' গ্রন্থটি রাসূলুল্লাহ (সা.)-এর দৈহিক গঠন, প্রকৃতি ও আখলাক-চরিত্র নিয়ে রচিত একটি প্রসিদ্ধ সংকলন। যদিও এটি ইমাম তিরমিযীর স্বতন্ত্র রচনা, ভারত উপমহাদেশে তিরমিযী শরীফের অংশ হিসেবে পাঠদান করা হয়। গ্রন্থটিতে ৫৬টি অনুচ্ছেদে প্রায় ৪০০টি হাদীস সংকলিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ (সা.)-এর যাহেরী ও বাতেনী সৌন্দর্যের বিবরণ তুলে ধরা হয়েছে।
রাসূলুল্লাহ (সা.)-এর আকার-আকৃতি, আখলাক-চরিত্র, উঠা-বসা, লেনদেন, হাসি-মজাকসহ বহু বিষয় নবীপ্রেমিকদের জন্য মনকাড়া আয়োজনে সাজানো হয়েছে এই গ্রন্থে। বহুজন রাসূলুল্লাহ (সা.)-এর জীবনচরিত নিয়ে লিখেছেন, তবে ইমাম তিরমিযী এ ক্ষেত্রে সবার অগ্রণী। এই গ্রন্থের ব্যাখ্যা বহু ভাষায় রচিত হয়েছে, যার মধ্যে মোল্লা আলী কারী (রহঃ)-এর আরবী ভাষায় 'জামউল ওয়াসায়েল ফী শরহিশ শামায়েল' এবং শাইখুল হাদীস যাকারিয়া (রহঃ)-এর উর্দু ভাষায় 'খাসায়েলে নববী' উল্লেখযোগ্য।
| অনুবাদক | : | উস্তায আকরাম হোসাইন,মুফতী তাওহিদুল ইসলাম |
| প্রকাশনী | : | আশরাফিয়া বুক হাউজ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 736 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |