প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনবদ্য সংক্ষিপ্ত জীবনী গ্রন্থ
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.) রচিত 'প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া' গ্রন্থে রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ব্যক্তির জীবনী সংরক্ষণে এতটা গুরুত্ব দেওয়া হয়নি, যতটা দেওয়া হয়েছে মহানবী (সাঃ)-এর জীবনীর প্রতি। তাঁর জীবনের প্রতিটি দিক এত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যা অন্য কারো জীবনের ইতিহাসে কল্পনাও করা যায় না।
প্রত্যেক জীবনীকার নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে রাসূল (সাঃ)-এর জীবনী লিখেছেন। এর মধ্যে যেগুলো সহজবোধ্য ও প্রামাণ্য বর্ণনানির্ভর, সেগুলো পাঠ্যোপযোগী ও ফলপ্রসূ। তেমনই একটি জীবনীগ্রন্থ 'সীরাতে খাতামুল আম্বিয়া'।
প্রশ্নোত্তর আকারে সাজানো এই বইটি পাঠকের জন্য সহজে বোধগম্য হবে এবং নবীজীবন সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য অত্যন্ত উপকারী।
| অনুবাদক | : | মুফতি আবু হুরায়রা খান |
| প্রকাশনী | : | আশরাফিয়া বুক হাউজ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |