Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

220৳440৳Save 220৳ (50%)
Qty
Wishlist
Share

হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.-এর 'মিনহাজুল আবেদীন' ইসলামি জ্ঞান-বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্রের অমর রচনা। তাফসীর, হাদীস, ফিকহ, তাসাওউফ, দর্শনসহ বহু শাস্ত্রে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছেন, যা তাঁর জীবদ্দশাতেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তাঁর চিন্তাধারা শুধু মুসলিম বিশ্বেই নয়, ইউরোপ-আমেরিকার গবেষকদের কাছেও দীর্ঘদিন ধরে প্রশংসিত ও গবেষণার বিষয় হয়ে আছে।

ইমাম গাযযালী রহ. যে যুগে কলম ধরেছিলেন, তখন বিভিন্ন বাতিল ফেরকা নিজেদের ভ্রান্ত মতবাদ প্রচারে তৎপর ছিল। তিনি অত্যন্ত সফলতার সাথে তাদের মোকাবিলা করে ইসলামের সঠিক ব্যাখ্যা প্রতিষ্ঠা করেন। যুক্তিবিদ্যায় তাঁর বাচনভঙ্গি ছিল অতুলনীয়, যা আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেনি।

'মিনহাজুল আবেদীন' ইমাম গাযযালী রহ.-এর সর্বশেষ রচনা, যা তাঁর বিশিষ্ট শাগরেদরাই সংরক্ষণ করেছিলেন। এতে তিনি মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য এবং জান্নাতে প্রবেশের একমাত্র পথ ইবাদাত সম্পর্কে তাসাওউফের দৃষ্টিভঙ্গি আলোচনা করেছেন। শয়তানের ধোঁকা ও কুপ্রবৃত্তির ধ্বংস থেকে পরিত্রাণের উপায়সহ শরীয়ত, তরীকত, মারিফাত ও হাকীকাতের অসংখ্য মাসায়িল বিশেষ পদ্ধতিতে বর্ণিত হয়েছে এই কিতাবে।

প্রকাশনী:আশরাফিয়া বুক হাউজ
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:256
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all