সুন্নাহ ও প্রাচ্যবাদ
ড. মুসতফা আস-সিবাঈ-এর গবেষণাভিত্তিক গ্রন্থ ‘সুন্নাহ ও প্রাচ্যবাদ’ বাংলা ভাষায় অনূদিত হয়েছে। মূল আরবি পিএইচডি অভিসন্দর্ভটি উর্দু ও ইংরেজি অনুবাদের ভিত্তিতে সাজানো হয়েছে। আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহর পর্যালোচনামূলক ভূমিকা এবং মাওলানা ইদ্রিস মিরাঠি রাহিমাহুল্লাহর জ্ঞানগর্ভ টীকা সংযোজনের মাধ্যমে গ্রন্থটি আরও সমৃদ্ধ হয়েছে।
অনুবাদে প্রতিটি হাদিসের তাহকিক ও তাখরিজ করা হয়েছে, যাচাই-বাছাই করা হয়েছে সকল উদ্ধৃতির রেফারেন্স। হস্তলিপির পরিবর্তে বর্তমান মুদ্রিত সংস্করণ থেকে তথ্য আপডেট করা হয়েছে। লেখকের অস্পষ্ট বাক্যগুলো স্পষ্ট করে উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠক সহজে বিষয়বস্তু আয়ত্ত করতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠানের নেসাবভুক্ত এই বইটি হাদিস গবেষক ও ইসলামি ইতিহাসের অনুসন্ধানী পাঠকদের জন্য বিশেষ উপকারী। প্রাচ্যবাদীদের সুন্নাহ বিরোধী অপপ্রচারের জবাব খুঁজতে যারা আগ্রহী, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য উৎস।
| অনুবাদক | : | আহমাদ রিফআত |
| প্রকাশনী | : | পথিক প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 928 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।