সুখী পরিবার ও পারিবারিক জীবন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিয়ের আগে ও পরে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ ইবনে ইবরাহীম আততুওয়াইজিরীর 'সুখী পরিবার ও পারিবারিক জীবন' বইটিতে ইসলামের দৃষ্টিতে পরিকল্পিত জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান সমাজে প্রচলিত 'দুটি সন্তানই যথেষ্ট' বা 'একটি সন্তান হলে ভালো হয়' এই ধরনের ধারণার বিপরীতে রাসূল (সা.)-এর সেই বাণী তুলে ধরা হয়েছে, যেখানে তিনি অধিক সন্তানদানে সক্ষম নারী বিবাহের উপদেশ দিয়েছেন।
বইটিতে মোহরানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হয়েছে। পবিত্র কুরআনে স্ত্রীদের মোহরানা আদায়ের নির্দেশ থাকলেও অনেকেই মোহরানা না দিয়ে যৌতুক আদায় করে থাকেন, যা হাশরের ময়দানে গুনাহগার হওয়ার কারণ। এসব কারণে সন্তানরা ইসলাম বিমুখ হয়ে পড়ছে বলেও লেখক উল্লেখ করেছেন। পারিবারিক জীবনে ইসলামের নির্দেশনা মেনে চলার মাধ্যমে কীভাবে সুখী ও সমৃদ্ধ পরিবার গঠন করা যায়, তারই ব্যবহারিক দিকনির্দেশনা দিয়েছে এই বইটি।
| প্রকাশনী | : | ইসলাম হাউজ পাবলিকেশন্স |
| সংস্করণ | : | ৬ষষ্ঠ সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 328 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |