হোসাইন শাকিলের 'ইসলাম একমাত্র দ্বীন' বইটি ধর্ম নিয়ে দ্বিধাগ্রস্ত মানুষের জিজ্ঞাসার জবাব দেয়। অনেকের মনেই প্রশ্ন ঘোরে, এত ধর্মের মধ্যে সত্য কোনটি? ইসলাম কি অনেকগুলোর একটি, নাকি একমাত্র পথ? উত্তরের অভাবে কেউ অবিশ্বাসে ডুবে যায়, কেউ প্রকৃতির শক্তিকে ঈশ্বর ভাবে, কেউ প্রযুক্তি বা বিজ্ঞানকেই আরাধনা করে। এসব সিদ্ধান্ত যে আত্মঘাতী, তা বোঝানোই এই বইয়ের লক্ষ্য।
একজন রব আছেন, যিনি সৃষ্টিকর্তা এবং বিধানদাতা। তাঁর পাঠানো দ্বীনই সকল নবী-রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল। সেই দ্বীনই দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। লেখক প্রমাণ করেছেন কেন ইসলামকেই মেনে চলতে হবে এবং কীভাবে ইসলামই জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে।
| প্রকাশনী | : | সাবিল পাবলিকেশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।