Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘মুস্তফা’ বইটি নবীজীবনের গল্প-ভাষ্য। শিশুদের ভাষায় তাদের উপযোগী করে ৩৩টি শিরোনামে সাজানো হয়েছে নবীজির জীবনী। বইয়ের প্রতিটি লাইনে লেখকের শ্রম-সাধনার ছাপ স্পষ্ট। একদিন বা দুইদিনে রচিত হয়নি এই বই; দীর্ঘ দু-বছরেরও বেশি সময় সাধনার পর প্রস্তুত হয়েছে মুস্তফার পাণ্ডুলিপি। লেখক নকীব মাহমুদ বয়সে বড় না হলেও লেখক হিসেবে তিনি সামান্য কেউ নন। তারুণ্যেই তিনি উম্মাহর এমন কল্যাণকর্মে যুক্ত হয়েছেন—জাতি তার মতো তরুণের কাছ থেকে এমন প্রত্যাশাই করে। আর নকীব মাহমুদ সেই প্রত্যাশাপূরণে সফল হয়েছেন।
বইটি হাতে পেয়ে প্রথমে কান্না এসেছে—ছোটদের হাতে নিশ্চিন্তে দেওয়া যায় এমন একটি বই। এমন বই এতদিন হাতে আসে নি কেন? এমন বই থাকলে আমাদের শৈশব-কৈশোর মাটি হতো না তিন গোয়েন্দা আর ফালতু বই পড়ে! লেখা : জাবির মুহাম্মাদ হাবীব।
| প্রকাশনী | : | নাশাত পাবলিকেশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843463029 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |