Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘তুরস্কে পাঁচ দিন’ বইটি লিখেছেন ড. মুস্তফা কামাল। মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দির তুরস্ক সফরকে কেন্দ্র করে এই ভ্রমণকাহিনী রচিত। সফরসঙ্গী হিসেবে ছিলেন মেডিসিনের অধ্যাপক শায়েখ আব্দুস সাত্তার, যিনি নকশবন্দির ভাবশিষ্য ছিলেন। হযরতের সংস্পর্শে আসার জন্যই তিনি এত দূর থেকে আমেরিকা ছুটে এসেছিলেন। হযরতের আগমনের পর তাঁরা হোটেলে অবস্থান করেন এবং পাঁচদিনের সফরসূচি তৈরি করেন।
প্রথম দিন তাঁরা সান্ধ্য ভ্রমণে বের হন, দেখেন ডলমাবাচে প্যালেস, গালাতা ব্রিজ ও বসফরাস প্রণালী। দ্বিতীয় দিন তোপকাপি প্রাসাদ ও রাজকীয় হারাম পরিদর্শন করেন। তৃতীয় দিন বসফরাস তীরে ঘুরে দেখেন ইস্তাম্বুলের সুলেমানী মসজিদ। মুসলিম জগতের অন্যতম স্থপতি মিমার সিনানের সমাধিও সেদিন দেখার সুযোগ হয়। চতুর্থ দিন তাঁরা কনিয়া যান মাওলানা জালালুদ্দিন রুমীর মাজার জিয়ারতে। শেষ দিন আয়াসোফিয়া মসজিদ পরিদর্শন করেন। এই পাঁচ দিন হযরতের সাহচর্যে থেকে তাঁরা বহু মূল্যবান দ্বীনি আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করেন। আল্লাহর ওলী ও বুযুর্গদের পাশে থাকলে জীবনের প্রকৃত মানে বোঝা যায়—এই উপলব্ধিই বইটির মূল সুর।
| অনুবাদক | : | যুবাঈর আহমাদ |
| প্রকাশনী | : | নাশাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 2nd Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843470843 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 126 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |