Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘চিন্তাযুদ্ধ’ বইটি লিখেছেন মাওলানা ইসমাইল রেহান। বর্তমান মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সংকটের জায়গাটা একবাক্যে প্রকাশ করতে হলে বলতে হবে—বুদ্ধি ও মনস্তাত্ত্বিক সংকট। বিগত কয়েক প্রজন্মসহ বর্তমান মুসলিম প্রজন্মের মনস্তত্ত্বকে বুদ্ধিবৃত্তিকভাবে অচল করে দেওয়া হয়েছে। পশ্চিমা ও অন্যান্য জাতির বুদ্ধিবৃত্তিক আঘাতে তাদের মুসলিম জাতিসত্তা ও দীনি ফিতরত নষ্ট হয়ে গেছে। ফলে আজ রাষ্ট্র, সমাজ, পরিবার—সর্বত্র দীনহীনতার সয়লাব।
স্বাধীনতা, প্রগতি ও যুগচাহিদার নামে মুসলিম উম্মাহ যে মানসিক দাসত্ব ও ধর্মহীনতার প্লাবনে গা ভাসিয়ে দিচ্ছে, এর সাথে বিগত ৩০০ থেকে ৩৫০ বছরের বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের গভীর সম্পর্ক আছে। উম্মাহর মনস্তত্ত্বকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনার জন্য ইসলামের সোনালি ইতিহাসের পাশাপাশি বিগত ৩০০ বছরের ইতিহাসের সাথেও পরিচয় করাতে হবে। তখন তারা বুঝতে পারবে—আজকের শাসনব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, পরিবারব্যবস্থা তাদের নিজস্ব ব্যবস্থা নয়। বরং উপনিবেশ, প্রাচ্যবাদ ও বিশ্বায়নের মাধ্যমে ইউরোপ তাদের উপর চাপিয়ে দিয়েছে এসব মতাদর্শ। উম্মাহকে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দিতেই নাশাত পাবলিকেশন নিয়ে এসেছে ‘চিন্তাযুদ্ধ’।
| অনুবাদক | : | মুফতী হারুনুর রশিদ |
| প্রকাশনী | : | নাশাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 174 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |