ইলমে কালামের সহজ পাঠ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইসলামি জ্ঞান-বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে ইলমে কালামের গুরুত্ব অপরিসীম। আকিদা সম্পর্কে আলোচনা থেকে শুরু করে সংশয় নিরসনে যুক্তিতর্ক উপস্থাপনের এই শাস্ত্রকে মুসলিম দর্শনেরই একটি অংশ বলা চলে। মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানীর লেখা 'ইলমে কালামের সহজ পাঠ' বইটি এই বিষয়টি সম্পর্কে জানতে চাওয়াদের জন্য সহায়ক হবে।
ইতিহাসের বিভিন্ন সময়ে আকিদা বিষয়ক বিতর্ক যেভাবে সমাজকে বিভ্রান্ত করেছে, তা নিরসনে আলেমরা এই শাস্ত্রকে ওষুধের সঙ্গে তুলনা করেছেন। সুস্থ-সাধারণ মানুষের না হয় প্রয়োজন নেই, যারা সংশয়ের মধ্যে নিমজ্জিত তাদের জন্য তো এই জ্ঞান একান্তই প্রয়োজন। রাষ্ট্রীয় নিরাপত্তার মতোই আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক নিরাপত্তার জন্যও ইলমে কালাম জানা জরুরি।
বাংলাভাষায় ইলমে কালাম নিয়ে এত সহজ করে লেখা বই খুব বেশি নেই। এই অনুবাদটি বাংলাভাষী পাঠকদের মাঝে শাস্ত্রটি সম্পর্কে আগ্রহ তৈরি করবে।
| অনুবাদক | : | মুহাম্মাদ বিন তয়্যিব |
| প্রকাশনী | : | নাশাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |