খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস - ১ম ও ২য় খন্ড

by মাওলানা ইসমাইল রেহান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

700৳1000৳Save 300৳ (30%)
Out of stock
Qty
Wishlist
Share

‘খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস - ১ম ও ২য় খন্ড’ বইটি লিখেছেন মাওলানা ইসমাইল রেহান। হিজরি সপ্তম শতকে মধ্য-এশিয়ার সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্য ছিল খাওয়ারিজম। পামির মালভূমি থেকে কুহেকাফ এবং কাসপিয়ান সাগর থেকে সিন্ধুতীর পর্যন্ত—বিশাল ভূ-খণ্ডজুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। আয়তন, প্রাচুর্য, জ্ঞানবিজ্ঞান, সামরিক শক্তি ও প্রভাব-প্রতিপত্তির দিক দিয়ে তখনকার অন্যান্য মুসলিম সাম্রাজ্যের চেয়ে একধাপ এগিয়ে ছিল খাওয়ারিজম। এর অধিপতিদের উপাধি ছিল খাওয়ারিজম শাহ। সুলতান আলাউদ্দীন খাওয়ারিজম শাহ ছিলেন এই সাম্রাজ্যের একজন শক্তিধর শাসক।

মুসলিম বিশ্বের দীপ্তবর্ণ পতাকাখচিত আকাশে হঠাৎ দেখা দিল এক মহাবিপর্য়ের ঘনঘটা। মাটি ফুঁড়ে উঠে এলো রক্ত আর সাম্রাজ্যের নেশায় উন্মত্ত একদল হায়না—তাতার। কেয়ামত পর্যন্ত পৃথিবীবাসী যাদের ঘৃণাভরে স্মরণ করবে। তাদের সর্বগ্রাসী আগ্রাসন নাড়িয়ে দিয়েছিল ইসলামি সাম্রাজ্যের ভিত। পাশবিক শক্তির নারকীয় তাণ্ডবে তারা একের পর এক মুসলিম শহর পদানত করে। তখনই লিল্লাহি বলে বলীয়ান হয়ে অমিত তেজে জ্বলে উঠলেন আলাউদ্দীনের গুণধর পুত্র সিংহহৃদয় সুলতান জালালুদ্দীন খাওয়ারিজম শাহ। ইসলামি ইতিহাসে তিনি বরিত আছেন একজন জানবাজ মুজাহিদ ও বিস্ময়পুরুষ হিসেবে। তাতার আগ্রাসনের ধ্বংসযজ্ঞ থেকে তিনি মুসলিম উম্মাহকে উদ্ধার করে দেখিয়েছেন প্রতিরোধের প্রথম আলো। সেই আলো গায়ে মেখে তার পরবর্তী অনেক জানবাজ মুজাহিদ তাতারদের বিরুদ্ধে জিহাদ চালিয়েছেন। এই বই সেই বিপর্যস্ত সময়েরই করুণ গল্পগাথা; ইতিহাসের দর্পণে মুসলিম উম্মাহর জীবন ও সময়কাল নিরীক্ষণের এক মহামূল্যবান প্রমাণ। প্রচলিত ইতিহাসে অনুল্লিখিত অজানা অনেক অধ্যায়, সুলতানদের জীবনগাথা, জান্তব তাতারদের ভয়াবহ আগ্রাসন, তাদের আক্রমণের মূল কার্যকারণ, পরিণতি ও প্রতিক্রিয়া—সবই উঠে এসেছে এই বইয়ে।

অনুবাদক:আলমগীর মুরতাজা
প্রকাশনী:নাশাত পাবলিকেশন
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all