Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আদহাম শারকাভির লেখা ‘ফিমেল মাইন্ড’ দাম্পত্য জীবনে স্ত্রীর মনস্তত্ত্ব বোঝার একটি ব্যবহারিক গাইডবুক। নারীর চিন্তাভাবনার ধরন, আবেগ-অনুভূতির কার্যপ্রণালি, কীসে সে আনন্দিত হয়, আর কীসে ব্যথিত হয়—সবকিছু নিয়েই এই বইয়ে আলোচনা করা হয়েছে। নারীর না-বলা কথাগুলোর অর্থ কী, অথবা তার বলা কথার ভেতরে আসলে কী চাওয়া লুকানো থাকে, তা বোঝার চেষ্টা করা হয়েছে এখানে। স্ত্রী যখন বলে, ‘নাহ! কিছু হয় নি’, তখন বুঝতে হবে অনেক কিছুই হয়ে গেছে। নারীদের এই বিশেষ ভাষাটুকুও পাঠককে শিখিয়ে দেবে এই বই।
দাম্পত্য কলহের মূল কারণই হলো পরস্পরের মনস্তত্ত্ব না বোঝা। স্ত্রীর সঙ্গে কোন পরিস্থিতিতে কেমন আচরণ করা উচিত, তা স্বামী বুঝে না; আবার স্বামীর প্রতিও কোন পরিস্থিতিতে কী ব্যবহার করা সমীচীন, তা স্ত্রীও জানে না। এভাবেই শুরু হয় দূরত্ব। এই বইয়ে স্বামীরা স্ত্রীকে বোঝার ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকে, তা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের পথও দেখানো হয়েছে। তাই নারী-পুরুষ উভয়ের জন্যই বইটি প্রযোজ্য; স্ত্রীরা স্বামীকে উপহার দিতে পারেন, আর পুরুষরা পড়তে পারেন স্ত্রীর মনকে আরও ভালোভাবে বুঝতে।
| অনুবাদক | : | শাহেদ হারুন |
| প্রকাশনী | : | মাকতাবাতুল আসলাফ |
| সংস্করণ | : | 1st Edition, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 328 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |