তাইমুল্লাহ আব্দুর রহমানের 'পুরুষোত্তম' বইটি মুসলিম পুরুষের চরিত্র গঠনের একটি ব্যবহারিক পথনির্দেশিকা। আমরা যেমন একটি লক্ষ্য অর্জনের জন্য রুটিন তৈরি করি, তেমনি জান্নাতকে জীবনের লক্ষ্য করে একটি পরিকল্পিত জীবনযাপন পদ্ধতি গড়ে তোলার গুরুত্ব এখানে দেখানো হয়েছে।
আজকের সমাজে পুরুষত্বের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে অর্থ-সম্পদ, শারীরিক সৌষ্ঠব বা সামাজিক প্রতিপত্তি। কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্যিকারের পুরুষ সেই, যে নিজের দায়িত্ব পালন করতে পারে, চারিত্রিক মাধুর্য, সততা ও ন্যায়নিষ্ঠা অর্জন করতে পারে। বইটিতে একজন মুসলিম পুরুষের ৪৪টি বৈশিষ্ট্য ও গুণ আলোচনা করা হয়েছে।
যেসব তরুণ নিজেদের জীবনে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য এই বইটি একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। সমাজের প্রচলিত ভুল ধারণা থেকে বেরিয়ে একজন প্রকৃত পুরুষ হয়ে ওঠার পথ দেখাবে এটি।
| অনুবাদক | : | আশিক আরমান নিলয় |
| প্রকাশনী | : | সীরাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।