আসহাবে রাসূলের জীবন-আলো

by ড. মুহাম্মদ আবদুল মাবুদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

56৳80৳Save 24৳ (30%)
Out of stock
Qty
Wishlist
Share

ড. মুহাম্মদ আবদুল মাবুদের 'আসহাবে রাসূলের জীবন-আলো' সাহাবাদের জীবন থেকে নেওয়া এক অনন্য সংকলন। মানবেতিহাসের শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে সাহাবায়ে কিরামকে আল্লাহ নিজেই বেছে নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহচর হিসেবে। নবিজির আনুগত্য, দ্বীনের চর্চা, চারিত্রিক সৌন্দর্য, সবকিছুতেই তারা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ।

বাংলা ভাষায় সাহাবাদের জীবনীচর্চার ইতিহাস পুরোনো হলেও অ্যাকাডেমিক পদ্ধতিতে সাজানো কাজের সংখ্যা হাতে গোনা। সেই অল্প কয়েকটির মধ্যেই সবচেয়ে সুবিন্যস্ত রচনা ড. মাবুদের। 'আসহাবে রাসূলের জীবনকথা' নামে ছয় খণ্ডে প্রকাশিত তাঁর কাজটি বিন্যাস ও মৌলিকতায় অসাধারণ। সেই কীর্তিমান লেখকের একটি প্রবন্ধই এই পুস্তিকাটির ভিত্তি।

ক্ষুদ্র পরিসরে সাহাবাদের জীবনের অজস্র দিক থেকে বেছে নেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংক্ষিপ্ত এই পাঠ পাঠকের মনে সাহাবাদের জীবন অনুসরণের প্রবল আগ্রহ তৈরি করবে, এমনটাই প্রত্যাশা।

প্রকাশনী:প্রচ্ছদ প্রকাশন
সংস্করণ:1st Edition, 2023
কভার:paperback
ভাষা:bangla
ISBN:9789849758884
পৃষ্ঠা সংখ্যা:40