মনিরুজ্জামান ইসলামাবাদী

by মোশাররফ হোসেন খান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

140৳200৳Save 60৳ (30%)
Qty
Wishlist
Share

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন এক সংগ্রামী নাম। দুই শতাব্দীর ইংরেজ শাসন ও শোষণে নিষ্পেষিত বাংলার মুসলমানদের পুনর্জাগরণে অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি। বিপ্লবী আলিম, জাগরণের অগ্রসেনানী ও কীর্তিমান সাংবাদিক হিসেবে তাঁর পরিচয়। মোশাররফ হোসেন খান রচিত 'মনিরুজ্জামান ইসলামাবাদী' বইটি এই মহান ব্যক্তিত্বের জীবনকাহিনি নিয়ে।

ইসলামাবাদী আজীবন জনহিতকর কাজে নিজেকে উৎসর্গ করেছেন। সুখে-আরামে দিনাতিপাত করার সুযোগ থাকলেও তিনি দুঃখীদের ক্রন্দন ও জাতির হতাশায় অস্থির হয়ে সব আত্মসুখ ত্যাগ করেছেন। প্রায় পৌনে শত বছর আগে তিনি চলে গেছেন, কিন্তু তাঁর সংগ্রামী জীবনের আলোকিত ইতিহাস আজও বেঁচে আছে অসংখ্য মানুষের হৃদয়ে। এই বইটি সেই সংগ্রামী ইতিহাসের পাঠ নিতে পাঠকদের আমন্ত্রণ জানায়।

প্রকাশনী:প্রচ্ছদ প্রকাশন
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849758822
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all