রাসূলুল্লাহর আদর্শের ছায়ায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম হাসান আল বান্নার লেখা 'রাসূলুল্লাহর আদর্শের ছায়ায়' বইটি ইসলামের ইতিহাস ও পুনর্জাগরণের এক চমৎকার বিশ্লেষণ। মক্কার ছোট্ট শহর থেকে রাসূলুল্লাহ সা.-এর আহ্বানে দ্বীন ইসলামের যাত্রা শুরু হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও মহান সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল। তবে প্রায় বারোশত বছর বিশ্বের বিশাল অঞ্চলে নেতৃত্ব দেওয়ার পর ইসলামি রাষ্ট্রব্যবস্থার পতন ঘটে এবং মানবতা সেই সৌন্দর্য থেকে বঞ্চিত হয়।
এই পতনের পরপরই পৃথিবীর বিভিন্ন স্থানে ইসলামের পুনর্জাগরণের আন্দোলন শুরু হয়। মিশর থেকে সূচিত 'ইখওয়ানুল মুসলিমিন' সেই পুনর্জাগরণের প্রধান সংগঠন হিসেবে আবির্ভূত হয়। প্রতিষ্ঠাতা হিসেবে ইমাম হাসান আল বান্না এই বইয়ে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, ইখওয়ানুল মুসলিমিন রাসূলুল্লাহ সা.-এর নবুওয়তি জীবনের সেই কাজগুলোরই অনুসরণ করতে চায়, যেগুলোর জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
সংগঠনটির লক্ষ্য হলো ইসলামি ব্যক্তিত্ব গঠন, আদর্শ পরিবার প্রতিষ্ঠা, সুন্দর সমাজ বিনির্মাণ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করা। ইতিহাস, রাজনীতি ও ইসলামি আন্দোলনে আগ্রহী পাঠকদের জন্য এই বইটি অত্যন্ত মূল্যবান একটি দলিল।
| অনুবাদক | : | আবু হামিদ মুহাম্মাদ আশিকুল্লাহ |
| প্রকাশনী | : | প্রচ্ছদ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, May 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849908500 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 32 |