Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. ইউসুফ আল কারজাভির 'ইখওয়ানুল মুসলিমিনের ইতিহাস' বইটি আঠারো ও উনিশ শতকের মুসলিম বিশ্বের উপনিবেশবাদের অন্ধকার সময় থেকে শুরু করে ইখওয়ান আন্দোলনের উত্থান ও বিস্তারের কাহিনি তুলে ধরে। ১৯২৪ সালে উসমানি খিলাফতের পতনের পর রাষ্ট্র ও সমাজ থেকে ইসলাম অপসারিত হয়, ব্যক্তিজীবনের ক্ষুদ্র গণ্ডিতেই সীমাবদ্ধ হয়ে পড়ে ইসলাম।
এমন নৈরাশ্যের ছাই থেকেই জ্বলে ওঠে অগ্নিস্ফুলিঙ্গ ইমাম হাসান আল বান্না। তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে ইখওয়ানুল মুসলিমিন। মিশর থেকে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, উত্তর আফ্রিকা, তুরস্ক, মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশ হয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে এই আন্দোলনের প্রভাব।
দাওয়াত, তারবিয়াত ও শাহাদাতের পথে ইখওয়ান পাড়ি দিয়েছে দীর্ঘ পথ। হাসান আল বান্না, আবদুল কাদির আওদাহ, সাইয়িদ কুতুব, প্রেসিডেন্ট মুরসিসহ শাহাদাতের দীর্ঘ কাতার ইখওয়ানের। বাহি আল খাওলি, সাইয়িদ সাবিক, উমর তিলমেসানি, সাঈদ রমাদান, মুহাম্মাদ আল গাযালি, ইউসুফ আল কারযাভীর মতো বিশ্ববিখ্যাত দাঈ ও আলিমগণ এই আন্দোলনের সন্তান।
| অনুবাদক | : | মুহাম্মাদ শাহাদাত হোসাইন,ফারুক আজম |
| প্রকাশনী | : | প্রচ্ছদ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849758860 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 608 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |