ফ্রম এমটিভি টু মক্কা

by ক্রিস্টিয়ানা বেকার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

350৳500৳Save 150৳ (30%)
Qty
Wishlist
Share

ক্রিস্টিয়ানা বেকারের আত্মজীবনীমূলক গ্রন্থ 'ফ্রম এমটিভি টু মক্কা' তার ঘটনাবহুল জীবনের গল্প বলে। ১৯৬৫ সালে জার্মানির হামবুর্গে জন্ম নেওয়া ক্রিস্টিয়ানা তারুণ্যের শুরুতেই এমটিভি ইউরোপের শীর্ষস্থানীয় উপস্থাপিকা হয়ে ওঠেন। টেলিভিশন ক্যারিয়ারে অসামান্য দক্ষতার জন্য তিনি জার্মানির মর্যাদাপূর্ণ 'গোল্ডেন ক্যামেরা' অ্যাওয়ার্ডও লাভ করেন। ক্যারিয়ারের মধ্যগগনে লন্ডনে তার পরিচয় হয় ক্রিকেট তারকা ইমরান খানের সাথে, যিনি তখন সদ্য বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন।

ইমরানের আমন্ত্রণে পাকিস্তান ভ্রমণে গিয়ে দেশটির প্রকৃতি এবং সেখানকার মানুষের আল্লাহপ্রেমে মুগ্ধ হন ক্রিস্টিয়ানা। ধীরে ধীরে তিনি ইসলাম ও ইমরান খান উভয়ের প্রতি আকৃষ্ট হন। পরে ইমরানের সাথে বিচ্ছেদ ঘটলেও ইসলামের সাথে তার সম্পর্ক আরও দৃঢ় হয়। ইসলাম গ্রহণের পর তার জীবন মসৃণ ছিল না, ক্যারিয়ার ও পারিবারিক জীবনে নানা বিপর্যয় এবং ইসলামোফোবিয়ার শিকার হয়েও তিনি ইসলামকে আঁকড়ে ধরেছেন। বইটি প্রথমে জার্মান ভাষায় প্রকাশিত হয়, পরে ইংরেজি, ডাচ ও আরবি ভাষায় অনূদিত হয়ে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে।

অনুবাদক:রোকন উদ্দিন খান
প্রকাশনী:প্রচ্ছদ প্রকাশন
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849435853
পৃষ্ঠা সংখ্যা:504
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all