Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হোসাইন-এ-তানভীরের 'ছোটদের আদব ও আখলাক সিরিজ কালেকশন' শিশুদের চরিত্র গঠনের এক চমৎকার উদ্যোগ। সেরা হওয়ার প্রথম শর্ত যে সুন্দর আদব-আখলাক, সেই শিক্ষাই গল্পের মাধ্যমে দেওয়া হয়েছে এই সংকলনে। কুরআন, হাদিস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে বাছাই করা অসংখ্য গল্প দিয়ে সাজানো হয়েছে মোট বারোটি বই, যেখানে প্রতিটি পৃষ্ঠায় রয়েছে আকর্ষণীয় রঙিন ছবি।
ছয় বছরের কম বয়সী শিশুরাও যেন বইটি উপভোগ করতে পারে, সেদিকে খেয়াল রাখা হয়েছে। সহজ সাবলীল ভাষা ও জটিল শব্দ এড়িয়ে চলার চেষ্টা করা হয়েছে, ফলে শিশুরা নিজে নিজেই পড়তে পারবে। নবিজির প্রিয় হওয়ার আকাঙ্ক্ষা আর কিয়ামতের দিন তাঁর কাছাকাছি থাকার স্বপ্ন শিশুদের মনে জাগিয়ে তোলাই এই সিরিজের মূল লক্ষ্য। প্রতিটি গল্পের মাধ্যমে শিশুরা শিখবে শত শত বিশুদ্ধ হাদিস, যা তাদের ভাবনার জগৎ বদলে দিতে সক্ষম।
| প্রকাশনী | : | সত্যায়ন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789387162358 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |