নবিজির পরশে
ডেভিড হিন্ডম্যানের 'নবিজির পরশে' বইটি হাদিসশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ সংকলন নিয়ে রচিত। আবূ আমর ইবনুস সালাহ রহ. ছাব্বিশটি মৌলিক হাদিস নিয়ে আলোচনা করেছিলেন, যেগুলোতে সমগ্র দ্বীনের মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। পরে ইমাম নববি রহ. প্রয়োজনের কথা ভেবে আরও কয়েকটি হাদিস যুক্ত করেন, সংখ্যা দাঁড়ায় বিয়াল্লিশে। মুসলিম বিশ্বে এই সংকলন 'ইমাম নববির চল্লিশ হাদীস' নামে সুপরিচিত।
এরপর ফিকহ ও হাদিসশাস্ত্রের ইমাম ইবনু রজব হাম্বলি রহ. এই হাদিসগুলোর উপর 'জামিউল উলুমি ওয়াল হিকাম' নামে সহস্রাধিক পৃষ্ঠার ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন। তিনি আরও আটটি হাদিস যুক্ত করে মোট সংখ্যা দাঁড় করান পঞ্চাশে। এই অনুবাদে সালাফদের বাণী থেকে নির্বাচিত ব্যাখ্যাগুলো সাজানো হয়েছে ক্রমানুসারে। পাঠক যেন একই সাথে নবিজির হাদিস এবং তার ব্যাখ্যা সালাফদের মুখ থেকে শুনতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে এই গ্রন্থে।
| অনুবাদক | : | হাফিজ আল মুনাদী,ফারহীন জান্নাত মুনাদী |
| প্রকাশনী | : | সত্যায়ন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।