বটতলার পাগলদের কথা আমরা সবাই কমবেশি জানি। উলঙ্গ শরীরে রাস্তায় ঘোরা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, যা খুশি বলে বেড়ানো, তাদের এসব আচরণ চেনা। কিন্তু সম্প্রতি এক নতুন ধরনের পাগলের আবির্ভাব ঘটেছে, যারা নিজেদের শিক্ষিত দাবি করে। তারা বলে, একজন টগবগে যুবক সকালে ঘুম থেকে উঠে মনে মনে নিজেকে নারী ভাবলেই নারী হয়ে যায়, একটু মেকআপ আর শাড়ি পরলেই কেল্লাফতে। আবার ত্রিশ বছরের দুই সন্তানের মা নিজেকে পুরুষ মনে করলেই পুরুষ, জিন্স-টি শার্ট পরে বেটা বেটা কণ্ঠে কথা বললেই সবাই তাকে পুরুষ মানবে।
এদের দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে, মিডিয়ার সাব-এডিটরের ডেস্কে, টিভির টক-শোতে বুদ্ধিজীবীর মুখোশে। আবিদ ইকবালের 'মনে মনে প্রধানমন্ত্রী' বইটি এই মানববিধ্বংসী চালাকিগুলোর নাড়ি-নক্ষত্র ঘেঁটে দেখায়। বর্তমান বিশ্বের এসব কৌশল চিনতে পাঠককে সহায়তা করবে এই বই। নিজেকে বাঁচাতে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে এই বই পড়ে দেখা জরুরি।
| প্রকাশনী | : | সত্যায়ন প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 158 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।