হোমো স্যাপিয়েনস : রিটেলিং আওয়ার স্টোরি
by রাফান আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাফান আহমেদের 'হোমো স্যাপিয়েনস : রিটেলিং আওয়ার স্টোরি' বইটি আমাদের প্রজাতির গল্প বলে। সুবিশাল মহাবিশ্বের গোল্ডিলকস জোনে আমাদের নিবাস, কীভাবে এই মহাবিশ্বের সূচনা হলো, নীলনয়না এই গ্রহে আমরা কবে ও কীভাবে এলাম, এসব প্রশ্নের উত্তর বিজ্ঞানের আলোকে খোঁজা হয়েছে এই বইয়ে। কোপারনিকাস আমাদের অবস্থানকে জগতের কেন্দ্র থেকে সরিয়ে দিলেও আমাদের বিশেষত্ব ক্ষুণ্ণ হয়নি।
ডারউইন দেখিয়েছেন আমরা অন্যান্য প্রাণীর মতোই, তবুও আমাদের স্বপ্ন ধূসর হয়নি। আমরা এখনো স্বপ্ন দেখি, গল্প-কবিতা লিখি, কল্পনার ঘুড়ি ওড়াই। বিজ্ঞানের এই গল্পটি একটু ভিন্ন ধাঁচে, ভিন্ন রঙে বলা হয়েছে এখানে। যাঁরা জানেন আর যাঁরা জানেন না, সবার কাছেই এই বইটি এক ভিন্ন স্বাদের আখ্যান হয়ে উঠবে, আমাদের নিজেদেরই গল্প।
| প্রকাশনী | : | সন্দীপন প্রকাশন লিমিটেড |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848041529 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 178 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |