Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শায়খ মোখতার আহমাদের 'সোনালি যুগের মায়েরা' বইটি ইতিহাসের উজ্জ্বল সেই সব নামের পেছনে থাকা নারীদের গল্প বলে, যাঁদের ত্যাগ ও সংগ্রাম ছাড়া সোনালি অধ্যায়গুলো লেখা সম্ভব হতো না। এই মায়েরা কেউ প্রজ্ঞায়, কেউ ধৈর্যে, কেউ সাহসে, আবার কেউ জ্ঞানের গভীরতায় নিজেদের সময়কে আলোকিত করেছেন। কেউ কেউ সাফল্যের মুখ দেখার আগেই নিজেদের উৎসর্গ করেছেন, কিন্তু তাঁদের জীবনযাত্রাই হয়ে উঠেছে পরবর্তীদের পথচলার পাথেয়।
বইটির পাতায় পাতায় উঠে এসেছে তাঁদের সময়, সম্মান, সংঘাত আর সংলাপ। প্রতিটি অধ্যায় যেন এক একটি নহর, যেখানে তাকালে চোখ স্থির হয়, মন ব্যাকুল হয়ে ওঠে। পাঠক এখানে দেখতে পাবেন, কীভাবে একদল নারীর আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছিল একটি স্বর্ণযুগ। যাঁরা ইতিহাসের অন্তরালে থেকে গেছেন, অথচ যাঁদের অবদান অনস্বীকার্য, সেই মায়েদের জীবনকথাই এই গ্রন্থের মূল উপজীব্য।
| প্রকাশনী | : | সন্দীপন প্রকাশন লিমিটেড |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |