রুকইয়াহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল্লাহ আল মাহমুদের 'রুকইয়াহ' বইটি ইসলাম-সম্মত ঝাড়ফুঁক বিষয়ে আলোকপাত করেছে। কুরআনের আয়াত, হাদীসে বর্ণিত দুআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে জাদুটোনা, জিনের আসর, বদনজর ও বিভিন্ন শারীরিক-মানসিক রোগব্যাধির প্রতিকার করা যায় বলে এতে উল্লেখ করা হয়েছে। জিবরীল আ. রাসূল সা.-এর কাছে এসে বলেছিলেন, 'হে মুহাম্মাদ, আপনি কি আল্লাহর কাছে আপনার সমস্যার ব্যাপারে অভিযোগ করেছিলেন?' তিনি বললেন, 'হ্যাঁ।' জিবরীল আ. তখন বললেন, 'আমি আপনাকে আল্লাহর নামে রুকইয়াহ করছি, সেই সব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে; সকল প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক; আমি আল্লাহর নামে রুকইয়াহ করছি।' (সহিহ মুসলিম)
আমাদের সমাজে নাজায়েজ ঝাড়ফুঁকের ছড়াছড়ি থাকলেও এ ব্যাপারে ইসলামি ঐতিহ্য ও শরীয়তের বিধিনিষেধের প্রতি উদাসীনতা খুবই প্রকট। এই বইটিতে নিজের এবং অন্যের জন্য রুকইয়াহ করার পদ্ধতি আলোচনা করা হয়েছে, পাশাপাশি জিন, জাদু, বদনজর ও ঝাড়ফুঁক বিষয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি সহজ ভাষায় উল্লেখ করা হয়েছে।
| প্রকাশনী | : | সন্দীপন প্রকাশন লিমিটেড |
| সংস্করণ | : | 2nd Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849589501 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 312 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |