আদর্শ মুসলিম
কুরআন সুন্নাহর আলোকে প্রকৃত ইসলামী ব্যক্তিসত্তার পরিপুর্ণ রূপরেখা
ড. মুহাম্মদ আলী আল্ হাশেমীর 'আদর্শ মুসলিম' গ্রন্থটি প্রকৃত ইসলামি ব্যক্তিত্বের স্বরূপ চিনিয়ে দেওয়ার একটি নির্ভরযোগ্য দলিল। কুরআন ও সুন্নাহর আলোকে ইসলাম কোন ধরনের মুসলিম প্রত্যাশা করে এবং কোন স্বভাবের মানুষকে নিজের অনুসারী হিসেবে গ্রহণ করে, তার একটি আকর্ষণীয় চিত্র এতে ফুটে উঠেছে। বইটি নয়টি অধ্যায়ে সাজানো হয়েছে, যেখানে মুসলিমের সম্পর্ক আলোচনা করা হয়েছে স্রষ্টার সাথে, নিজের সাথে, পিতামাতা, স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব এবং সমাজের সাথে।
এমন এক সময়ে যখন নানামুখী আগ্রাসনে মুসলিমরা আত্মপরিচয় হারিয়ে দিশেহারা, তখন নিজের ব্যক্তিসত্তা পুনর্গঠনে বইটি কার্যকর ভূমিকা রাখতে পারে। আধুনিক প্রযুক্তির অপব্যবহারে ইসলামের মর্মমূলে আঘাতের এই যুগে, কুরআন-সুন্নাহভিত্তিক জীবনধারাকে নিখুঁতভাবে তুলে ধরার মাধ্যমে পাঠককে সঠিক পথের সন্ধান দেয় এই গ্রন্থটি।
| প্রকাশনী | : | সবুজপত্র পাবলিকেশন্স |
| সংস্করণ | : | ৫ম মুদ্রণ, ২০১৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848927014 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।