Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ কুতুবের 'কেন এই অধঃপতন?' বইটি মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে। বর্তমান সময়ে মুসলিমদের অধঃপতিত অবস্থা সবার চোখে পড়ার মতো। কিন্তু এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রথমে জানতে হবে কেন আমাদের এমন হলো, আমাদের ত্রুটি কোথায় এবং কারা আমাদের অধঃপতন কামনা করে। এই বইটি পাঠককে এসব প্রশ্নের উত্তর দেয়।
লেখক অধঃপতনের দুটি দিক বিশ্লেষণ করেছেন। প্রথমটি অভ্যন্তরীণ, যেখানে মুসলিমরা নিজেদের কী কী ভুল করেছে এবং কোন কোন বৈশিষ্ট্য ত্যাগ করেছে তা তুলে ধরা হয়েছে। দ্বিতীয়টি বাহ্যিক, যেখানে বহিরাগত শত্রুরা কীভাবে কাজ করেছে এবং আমাদের কোন কোন ক্ষেত্র টার্গেট করে ধ্বংস করেছে তা বর্ণিত হয়েছে। যেকোনো অধঃপতন বুঝতে হলে এই দুটি দিকই জানা প্রয়োজন। মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য এই বইটি একটি জরুরি পাঠ।
| অনুবাদক | : | ইফতেখার সিফাত |
| প্রকাশনী | : | রুহামা পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |