জান্নাতে একদিন
ড. মুস্তফা হুসনির 'জান্নাতে একদিন' বইটি পাঠককে দুনিয়ার মোহ কাটিয়ে জান্নাতের পথে ফিরে আসার প্রেরণা দেয়। প্রবৃত্তির টানে আমরা প্রায়ই জান্নাতের বিবর্ণ পথ ছেড়ে জাহান্নামের রঙিন পথে হাঁটতে শুরু করি। দুনিয়ার মনোলোভা রঙে মুগ্ধ হয়ে আমরা ভুলে যাই জান্নাতের অতুলনীয় নিয়ামতের কথা। অথচ সামান্য সবর করলেই আল্লাহ আমাদের জন্য প্রস্তুত রেখেছেন বিস্তৃত জান্নাত।
লেখকের প্রাণময় উপস্থাপনায় জান্নাতের দৃশ্যগুলো পাঠকের চোখের সামনে ভেসে ওঠে। আরশে আজিমের ছায়ায় ফলভারে নত চিরহরিৎ বৃক্ষ, দুধের নদী, মধুর স্রোতস্বিনী, এসব দৃশ্য কল্পনায় এলে দুনিয়ার ক্ষণিকের আনন্দ তুচ্ছ মনে হয়। দুনিয়ার রূপ-রস-গন্ধ যখন মাতাল করতে চাইবে, তখন এই দৃশ্যগুলো সবর করতে সাহায্য করবে। জান্নাতের প্রতি ভালোবাসা ও আকাঙ্ক্ষা জাগ্রত করতে চাওয়া প্রতিটি পাঠকের জন্য এটি একটি অসাধারণ বই।
| অনুবাদক | : | হযরত মাওলানা মুফতী সাইয়্যেদ আমীমুল ইহসান সাহেব (রহঃ) |
| প্রকাশনী | : | রুহামা পাবলিকেশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 132 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।