মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায়
by আব্দুল্লাহ ইবনে জাফর(সম্পাদক), বারিয়াহ বিনতে আতিয়ার(সম্পাদক)
মুহসিনীন উত্তম পুরুষদের পাঠশালায়' বইটি পুরুষের জীবনের সংগ্রাম ও দ্বীনি দায়িত্বের কথা তুলে ধরে। শৈশব থেকে সমাজের সাথে, ভ্রান্তির বিপক্ষে তার যুদ্ধ শুরু হয়, মাঝে মাঝে নিজের সাথেও। হিংস্র চেহারার আড়ালে লুকিয়ে থাকে কোমলতা, নিজেকে ক্ষয় করে গড়ে তোলে পরিবার, সমাজ ও জাতি। পুরুষের অন্তর গভীর সমুদ্রের মতো, সকল কষ্ট লুকিয়ে থাকে বুকের গহিনে, মুখ ফুটে বলে না কখনো।
দ্বীন পুরুষকে সুপুরুষ করে গড়ে তোলে, শেখায় পবিত্রতা যা দেহেরও, অন্তরেরও। রাগ নিয়ন্ত্রণ, সবর ও নম্রতা, অন্তরের কুপ্রবৃত্তির সাথে আমরণ লড়াই, এসবই উত্তম পুরুষদের জীবনের মূল্যবান শিক্ষা। সমাজে অশ্লীলতার প্রসারের ফলে যিনা-ব্যভিচার সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন। অনেক পুরুষ জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলামের ছায়াতলে ফিরে এসেছে, কিন্তু আগের স্মৃতি প্রতিনিয়ত হাতছানি দেয়। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা অন্যের ওপর ও নিজের ওপর অনুগ্রহ করে, তারাই 'মুহসিনীন'।
| প্রকাশনী | : | ইনবাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 290 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |