Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল্লাহ ইবনে জাফরের 'কুরআনের শব্দ চর্চা' বইটি তাজউইদ শিক্ষার এক অনন্য সংকলন। ইলমুত তাজউইদ হচ্ছে কুরআন কেন্দ্রিক সকল জ্ঞানের দরজা, প্রত্যেক শিক্ষার্থীকে এই সদর দরজা খুলেই প্রবেশ করতে হয় কুরআনের বিস্ময়কর জগতে। 'তারতীল প্রজেক্ট' এর আওতায় ৫০ জনেরও বেশি ভাই-বোন প্রায় দুই বছর ধরে কুরআনের শব্দগুলো যত্নের সাথে সংগ্রহ করেছেন, তারপর তৈরি হয়েছে এই সংকলন।
বইটিতে তাজউইদের বিভিন্ন আহকামের ভিত্তিতে কুরআন থেকে সংকলিত হয়েছে প্রায় ১০,০০০ শব্দ। কুরআনে ৬,৫০০ শব্দ রয়েছে যেগুলো একাধিকবার পুনরাবৃত্তি হয়েছে, তার মধ্য থেকে প্রায় ৪,৫০০ শব্দ নির্বাচন করা হয়েছে এই সংকলনে। তাজউইদের শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই এই কিতাব থেকে উপকৃত হতে পারবেন বলে আশা করা যায়।
| প্রকাশনী | : | ইনবাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |