মুহস্বানাত: পবিত্র নারীদের পাঠশালায়
by খন্দকার মারিয়াম হুমায়ুন, আব্দুল্লাহ ইবনে জাফর, শাইখ আব্দুল্লাহ আল মামুন, বারিয়াহ বিনতে আতিয়ার, সায়মা সাজ্জাদ মৌসি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খন্দকার মারিয়াম হুমায়ুন, শাইখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ ইবনে জাফর, বারিয়াহ বিনতে আতিয়ার ও সায়মা সাজ্জাদ মৌসির যৌথ প্রযোজনায় 'মুহস্বানাত: পবিত্র নারীদের পাঠশালায়' বইটি সেই নারীদের কথা বলে, যাদের জীবনে অনেক দায়িত্ব। শৈশব থেকেই সেই দায়িত্ব শুরু হয়, কৈশোরে বাবার বাড়ির সংসার গুছানোর ভার, তারপর বিয়ে, শ্বশুরবাড়ির নতুন জীবন, সন্তানকে মানুষ করার দায়িত্ব। আর সেই নারী যদি হয় আল্লাহর মনোনীত দ্বীনের প্রকৃত অনুসারী, তাহলে তার দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ।
এর সাথে যুক্ত হয় জবাবদিহিতার ভয়, আল্লাহর সন্তুষ্টি কামনা, স্বামীকে খুশি রাখা, নিজেকে পরপুরুষের দৃষ্টি থেকে হেফাজত করা, সন্তানদের দ্বীনি পরিবেশ দেওয়া, চারপাশের মানুষকে দ্বীনের পথে আহ্বান করা। আল্লাহ পবিত্রতা পছন্দ করেন, সেই পবিত্রতা দেহেরও, আত্মারও। একজন মুসলিমাহ নিজের দেহ, পোশাক, সৌন্দর্য, চরিত্র সবকিছু পবিত্র রাখবে, কলুষিত হতে দেবে না। তারাই 'মুহস্বানাত', তাবৎ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ।
| প্রকাশনী | : | ইনবাত পাবলিকেশন |
| সংস্করণ | : | 2nd Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 296 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |