ছোটদের তাওহীদ সিরিজ
২-১২ বছর বয়সী শিশুদের জন্য আকর্ষণীয় গল্প ও ছবি দিয়ে সাজানো বইয়ের সেট।
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ মতিউর রহমানের 'ছোটদের তাওহীদ সিরিজ' শিশুদের জন্য রচিত পাঁচটি বইয়ের সংকলন। নবি করিম (সা.) সর্বপ্রথম মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছেন এবং সাহাবিগণকেও এই শিক্ষা প্রচারের নির্দেশ দিয়েছেন। তাই সন্তান যখন আধো আধো ভাষায় কথা বলতে শুরু করে, তখন থেকেই তাকে 'লা ইলাহা ইল্লাল্লাহ' শেখানো অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্রথম বইয়ে কালেমায়ে তাওহীদের পরিচয়, দ্বিতীয়তে আল্লাহর পরিচয়, তৃতীয়তে সৃষ্টির বিচিত্রতা, চতুর্থে আল্লাহর ভালোবাসা এবং পঞ্চম বইয়ে রবের পথে চলার শিক্ষা দেওয়া হয়েছে। ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য উপযোগী এই সিরিজে ৮০ পৃষ্ঠার রঙিন ছবি রয়েছে। প্রতিটি পৃষ্ঠায় আকর্ষণীয় ডিজাইন শিশুদের মনোযোগ কেড়ে নেবে। বইয়ের সাথে রয়েছে একটি বক্স ও ব্যাগ।
| প্রকাশনী | : | মিফতাহ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |