প্রিয়নবির পরিচয় এবং ফেরেশতা কারা
গল্প, যুক্তি ও উদাহরণের সাহায্যে ঈমান সিরিজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিদ্দিক স্বপন ও আব্দুল্লাহ আল নাবিলের লেখা ‘প্রিয়নবির পরিচয় এবং ফেরেশতা কারা’ বইটি শিশু-কিশোরদের জন্য ফেরেশতা ও প্রিয়নবি মুহাম্মাদ (সা.) সম্পর্কে জানার এক চমৎকার আয়োজন। জিবরাইল (আ.) কীভাবে ওহি নিয়ে আসতেন, মৃত্যুর ফেরেশতা কীভাবে জান কবজ করেন, এসব আমরা কমবেশি জানি। কিন্তু ফেরেশতারা আসলে কারা, তাঁদের কাজ কী, তাঁরা কোথায় থাকেন, আমরা তাঁদের দেখতে পাই না কেন, তাঁরা কি খাওয়া-দাওয়া করেন, এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইয়ে।
একই সঙ্গে বইটিতে আলোচনা করা হয়েছে কেন আমাদের প্রিয়নবি (সা.) পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কোন গুণাবলির কারণে শত কোটি মানুষ আজও তাঁকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কেন মানুষ হাসিমুখে তাঁর জন্য প্রাণ দিতে প্রস্তুত, তার কারণগুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। কৌতূহলী পাঠকদের জন্য সহজ, সাবলীল ও তথ্যবহুল এই বইটি পড়ে ফেরেশতা ও প্রিয়নবির জীবন সম্পর্কে অনেক অজানা বিষয় জানা যাবে।
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849778110 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |