Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পৃথিবীতে কত লক্ষ কোটি বই লেখা হয়েছে, তার হিসাব নেই। সময়ের স্রোতে কত বই যে হারিয়ে গেছে, তারও কোনো ইয়ত্তা নেই। কিন্তু কিছু বই এসেছে সাত আসমানের ওপর থেকে, আর তার মধ্যে সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ হলো আল কুরআন। এই মহাগ্রন্থের রচয়িতা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা, যিনি বিশ্বজগতের স্রষ্টা।
সিদ্দিক স্বপন ও নাফিউল হাসানের 'কুরআন কী বলে' বইটি পাঠককে নিয়ে যায় কুরআন সম্পর্কে জানার এক জ্ঞানের যাত্রায়। এই গ্রন্থে কী আছে? কীভাবে এলো? কার কাছে এলো? ভাষা কেন আরবি? ১৫০০ বছর আগে পাঠানো এই গ্রন্থ যে স্রষ্টার পক্ষ থেকে, তার প্রমাণ কী? এই গ্রন্থ পড়লে কী হয়? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে বইটিতে। কুরআন সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এই বই থেকে উপকৃত হবেন।
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849778127 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 74 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |