Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
উম্মে আমিরাহর 'কারবালা ও ইয়াজিদ' ইসলামের ইতিহাসের সেই মর্মান্তিক ঘটনার নির্ভরযোগ্য বিবরণ তুলে ধরতে চায়, যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে বিভ্রান্তির ষড়যন্ত্র। অতিরঞ্জিত বর্ণনা ও জাল হাদিসের মাধ্যমে কারবালার প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে; এ দেশের সাধারণ মানুষ মূলত 'বিষাদসিন্ধু'র মতো কল্পিত উপন্যাস, বানোয়াট গল্প আর তাজিয়া মিছিলের মাধ্যমেই ঘটনাটি সম্পর্কে জেনেছে। ফলে খারেজি-রাফেজিদের মিথ্যাচারে প্রতারিত হওয়ার পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারীদের নিজেদের ইতিহাস ও আত্মপরিচয় নিয়ে সংশয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আলি (রা.)-এর পর খিলাফতে রাশেদার রূপান্তর, ইয়াজিদের ক্ষমতায় আরোহণ এবং রক্তাক্ত কারবালার ঘটনা কীভাবে ঘটেছিল, তার নির্ভরযোগ্য ইতিহাসের সন্ধান দেবে এই বই।
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849778141 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |