মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পিনাকী ভট্টাচার্যের 'মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম' একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী গ্রন্থ। আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে যে প্রচলিত বয়ান তৈরি হয়েছে, তাতে ইসলামকে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত রাখা হয়েছে। এই বই সেই ধারণাকে চ্যালেঞ্জ করে দেখাতে চেয়েছে যে, মুক্তিযুদ্ধের নির্মাণ ও পরিচালনায় ইসলাম ছিল একটি প্রভাবশালী শক্তি।
স্বাধীন বাংলা বেতার মুক্তিযুদ্ধকে 'আল্লাহর পথে জেহাদ' হিসেবে ঘোষণা করেছিল। মাঠের মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস ছিল ইসলাম। দেওবন্দী ধারার আলেমরা দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সংহতি গড়ে তুলেছিলেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী ইসলামের নামে গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করলেও, প্রকৃত মুক্তিযোদ্ধারা এই লড়াইকে দেখেছিলেন জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম হিসেবে।
পাকিস্তান আন্দোলনের ইতিহাস, ইসলামের সঙ্গে এই অঞ্চলের মানুষের পরিচয়ের সম্পর্ক, এসব বিষয়েও নতুন করে ভাবার সুযোগ দেয় এই বই। প্রচলিত ধারণার বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও পূর্ণাঙ্গভাবে জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি অপরিহার্য পাঠ।
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | সপ্তম সংস্করণ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849295976 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 145 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |