Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাসুদ শরীফের 'স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ' বইটি নবীজি মুহাম্মদ (সা.)-কে একজন পিতা হিসেবে উপস্থাপন করেছে। সাধারণত নবীজিকে আমরা দয়ার সাগর, আমানতদার, ন্যায়বিচারক বা নেতা হিসেবে চিনি, কিন্তু এই বইয়ে তুলে ধরা হয়েছে শিশু সাহাবিদের সঙ্গে তার আচরণ ও তাদের পরিচর্যার পদ্ধতি। কীভাবে তিনি শিশুদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করেছিলেন, তাদের নেতৃত্বের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং ইসলামি জীবনযাপনে অভ্যস্ত করেছিলেন, তা জানা যাবে এই বই থেকে।
বইটিতে শিশুদের টিনএজ চ্যালেঞ্জ মোকাবিলা, নৈতিক চরিত্র গঠন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি এবং সমাজের কল্যাণে শিশু মনকে গড়ে তোলার নববি কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। আধুনিক প্যারেন্টিংয়ের সঙ্গে নববি আদর্শের সমন্বয় ঘটিয়ে লেখক একটি বাস্তবসম্মত পদ্ধতি উপস্থাপন করেছেন।
যেসব অভিভাবক সন্তানকে ইসলামি আদর্শে গড়ে তুলতে চান এবং নবীজির জীবন থেকে প্যারেন্টিংয়ের শিক্ষা নিতে চান, তাদের জন্য বইটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | 4th Edition, 2024 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848254554 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |